ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে প্রিন্সের আহ্বান

অনলাইন ডেস্ক

জনগণ ও বিএনপিসহ গণঅভ্যুত্থানের সকল শক্তির প্রতি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়নে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান প্রিন্স।

ফ্যাসিস্ট হাসিনার উদ্দেশ্যে প্রিন্স বলেছেন, ডিসেম্বর নয়, আজই ফিরে আসুন, বাংলাদেশের জনগণ গণহত্যা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়ার অপরাধে আপনার বিচার করতে উদগ্রীব হয়ে আছে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, গণঅভ্যুত্থান ও নির্বাচন পরবর্তী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়ন অভিযাত্রার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনার ডিসেম্বরে দেশে আসার হুংকার সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ডিসেম্বরে নয়, আমরা চাই ফ্যাসিস্ট হাসিনা আজই দেশে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করুন, কারণ তিনি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি। কিন্তু গণঅভ্যুত্থানে গণহত্যার হুকুমদাতা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়া হাসিনাদের সেই সৎ সাহস নাই। তিনি আসবেন না, তিনি ভারতে আশ্রিতা থেকে দেশকে অস্থিতিশীল করতে তার পলাতক কর্মীদের উস্কানি দিতে মাঝে মধ্যে হুংকার দেন। জনগণ এবং বিএনপিসহ গণঅভ্যুত্থানের সকল শক্তির প্রতি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রিন্স।

শোক সভা ও দোয়া মাহফিলে এমরান সালেহ প্রিন্স বলেন, কৃষক নেতা মরহুম শেখ সাদির ছিলেন দলের একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন সাহসী সহযোদ্ধাকে হারিয়েছি। দলের কর্মকাণ্ডে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শেখ সাদির অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights