ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক।

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় তিনি আরও বলেন, একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল, তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। হাদির ওপর হামলাকাদীদের এখনো গ্রেফতার করতে পারেনি সরকার। সরকার পুলিশের ওপর নির্ভর হয়ে আমাদের জীবন নিরাপদ করতে পারবে না।

নাহিদ ইসলাম বলেন, এ ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা, স্বার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়। একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণজোয়ার করতে এনসিপির প্রার্থিরা কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights