ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিতে ঈদ উদযাপন

ফ্রান্স প্রতিনিধি
যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবের মধ্য দিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করেছে। ফ্রান্স সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

ঈদ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, ওভারভিলিয়েস্থ বাংলাদেশ জামে মসজিদ ও মেট্রো হোশে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
ঈদুল আজহার মূল বিষয় কুরবানি ফ্রান্সে কিছুটা ভিন্নভাবে হয়ে থাকে। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত স্থানেই পশুকে কুরবানি দিয়ে থাকেন বাংলাদেশিরা। অবস্থাসম্পন্ন প্রবাসীরা নির্দিষ্ট বুশারী শপগুলো (হালাল মাংশ দোকান) ও স্থানীয় পশু খামারগুলোতে কুরবানির জন্য টাকা জমা দিলেও এক দুই দিন পরে তারা মাংশ সরবরাহ করে।

রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই, লিলসহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদ উদযাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights