বইমেলায় পিয়ার ‘কৈশোর থেকে যৌবনের গল্প’

অনলাইন প্রতিবেদক

এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের প্রথম বই ‘কৈশোর থেকে যৌবনের গল্প’।

বইটি প্রকাশ করেছে ‘অধ্যয়ন প্রকাশনী’। মেলায় অধ্যয়নের ২১নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

নিজের লেখা প্রথম বই নিয়ে উচ্ছ্বসিত পিয়া জান্নাতুল জানান, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বইমেলায় আমার প্রথম বই এসেছে, যাকে আমি আদর করে বলি ‘কৈশোর থেকে যৌবনের গল্প’।’
বইটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৫ বছরে আমি যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেসব সংগ্রাম আর লড়াইয়ের চমকপ্রদ অনেক ঘটনা বইটিতে তুলে ধরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights