বকশীগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধি : রিপন রাজ

বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বগারচর ইউনিয়ন পরিষদের আয়োজনে পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহেল রানা পলাশ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন পরিষদের সচিব আমিন মুসা , বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফি আলম, ইউনিয়ন পরিষদের সদস্য মোছা: লাইলী বেগম , রূপালী বেগম, আলেমা বেগম, বগারচর দক্ষিণপারা জামে মসজিদের ইমাম হাফেজ কারী মোঃ মাহফুজুর রহমান মিস্টার , ইউনিয়ন স্বাস্থ্য সহকারী প্রদীপ কুমার , ইউনিয়ন কৃষি উপসহকারী আরাফাত হোসেন, স্থানীয় সাংবাদিক রিপন রাজ সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন।

বেসরকারি সংস্থা গেইন (Gain) এর কনসান্টেন্ট নিহার কুমার প্রামাণিক অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। পুষ্টির অভাবে মায়েদের যেসকল অসুবিধা হয়, সন্তানের কি কি অসুবিধা হতে পারে, সন্তানরা যাতে ভালো থাকে সে বিষয়ে বিষদ আলোচনা করেন।
অনুষ্ঠানে ২৫ জন বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ২১ সদস্য বিশিষ্ট একটি পুষ্টি কমিটি গঠন করা হয়।ইউনিয়ন পরিষদ এবং একটি বেসরকারি সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইস্ক্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights