বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর…

নাটোর প্রতিনিধি

নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এর এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, আজ বেলা ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি ছাড়া পড়ে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করে।

ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কোন হতাহতের ঘটনা ঘটেনি, সেইসাথে কোন ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান এই স্টেশন মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights