বগুড়ায় অজ্ঞান পার্টির ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কাহালুতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দেওগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া ইজিবাইকসহ স্থানীয়রা অজ্ঞান পাটির তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা যায়, শুক্রবার নাটোর জেলার সিংড়া উপজেলার মোঃ জাহিদুল আলীর পুত্র মিনহাজ তার ইজিবাইক নিয়ে কাহালু উপজেলার এরুইল বাজারে অবস্থান করেন যাত্রী বহনের জন্য। সন্ধ্যার দিকে তালোড়া যাওয়ার কথা বলে চারজন অজ্ঞান পাটির সদস্য তার ইজিবাইক ভাড়া করে। ঘটনাস্থলে অজ্ঞান পাটির সদস্যরা কৌশলে মিনহাজকে চেতনানাশক ঔষুধ পান করে তাকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তিনজন অজ্ঞান পাটির সদস্যকে আটক করে। পরে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। অজ্ঞান অবস্থায় চালক মিনহাজকে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া সদর উপজেলার মহিষবাতান গ্রামের মোঃ মিলনের পুত্র মোঃ মুনছুর প্রাং (২৫), হাফিজার রহমানের ছেলে মোঃ স্বপন ইসলাম সাগর (২৬) ও শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মোছাঃ অঞ্জনা আক্তার মুক্তি (১৯)।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান শাহীন জানান, এ ঘটনায় মিনহাজের বড় ভাই বায়োজিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights