বগুড়ায় আগুনে পুড়ে মরল গরু-ছাগল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়ালঘরে আগুনে দুটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এই আগুনের ঘটনা ঘটে।

নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন জানান, মাঝবাড়ি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মাহাবুল হোসেন কৃষি কাজ ও গরু-ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে। গত শুক্রবার রাতে গোয়াল ঘরে আগুন লেগে তার দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights