বগুড়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আপন দুই ভাইয়ের বসতবাড়িসহ সব কিছু পুড়ে গেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামে আমজাদ ও তার ভাই দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে পরিবারের পুরুষ সদস্যরা কর্মের উদ্দেশ্যে বের হন। আর নারীরা দুপুরের রান্নার প্রস্তুতি নিতে উঠানের পাশে রান্নাঘরে ছিলেন। এসময় হঠাৎ ঘরের ছাউনীতে আগুন দেখতে পান আমাজাদের মেয়ে রোজিনা আক্তার। তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসতে শুরু করেন। কিন্তু তত ক্ষণে বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে বর্থ্য হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ ঘটনায় ঘরে থাকা চাল-ডাল, বই খাতা ও আসবাবপত্রসহ সব জিনিসপত্র ভস্মীভূত হয়।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আফাজ উদ্দীন জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
