বগুড়ায় আ. লীগের ৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতা ও ২ ইউপি সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের আব্দুল আলিম দুলার ছেলে ও ইউপি সদস্য মোহাম্মদ আলী লালন (৩৬), উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হরিখালী বাজার এলাকার মৃত দবির হোসেন মন্ডলের ছেলে মিঠু মন্ডল (৫১) এবং উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার আকন্দের ছেলে ও ইউপি সদস্য মশিউর রহমান (৩৬)।

বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতা মামলা রয়েছে। মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights