বগুড়ায় ইজমেতায় যৌতুকবিহীন বিয়ে
বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামের ইজতেমায় এক দম্পতির যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বাদ মাগরীব কন্যার অনুপস্থিতে ইজতেমা ময়দানে ওই বিয়ে অনুষ্ঠিত হয়।
ওই বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পাদন করেন ঢাকার কাকরাইল মার্কাস মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল রহিম। এসময় মেয়ের বাবা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের মাওলানা আব্দুল হালিম তার মেয়ের পক্ষে উকিল নিযুক্ত হয়ে এই বিয়ে সম্পাদন করেন। বিয়ে সম্পাদনকালে পাত্র হাফেজ আব্দুল মালেক ও তার বাবা রাঙ্গামাটি গ্রামের আব্দুল খালেক ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।
ইজতেমা ময়দানে বিয়ে সম্পাদন বিষয়ে মুফতি খোরশেদ আলম জানান, যৌতুক বিহীন সমাজ ব্যবস্থা গড়তে এই বিয়ের আয়োজন করা করা হয়। এসময় পর্দার কারণে কনে পার্শ্ববর্তী স্থানে অবস্থান করলেও বর পক্ষ ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন। এরপর নব দম্পতির জন্য ইজতেমা ময়দানে দোয়া করা হয়।
