বগুড়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কারাগারে

নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুর ৩টার দিকে বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনছুর পাশা জানান, ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যাওয়ার কারণে পুলিশ নাশকতার অভিযোগ এনে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুনসহ ৫৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামুন। এ পর্যন্ত তৌহিদুল আলম মামুনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ২৭টির মতো মামলা দেয়া হয়েছে।

তৌহিদুল আলম মামুনের আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান জানান, পুলিশের দায়েরকৃত মামলায় রবিবার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights