বগুড়ায় এনডিএফ’র চিকিৎসক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে এনডিএফ বগুড়া শাখার সভাপতি ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এমটিএফ বগুড়ার সভাপতি এরশাদ হোসেন, ডা. আহম্মেদ শরীফ উজ্জল, ডা. এফ এম মুসা আল মানছুর, ডা. সাইদুর রহমান। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মাহবুর রহমান সরকার, ডা. সেলিম রেজা, মাওলানা ড. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights