বগুড়ায় এলজিইডি’র ২ কর্মচারীকে পেটালেন আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মারধরের শিকার রাজ্জাকুল বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মারধরের শিকার এলজিইডির কর্মচারীরা হলেন হিসাব রক্ষক ওয়াজেদ আলী ও হিসাব সহকারী রাজ্জাকুল হায়দার।

মামলায় গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জামাল শাজাহান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতা শাজাহান গাবতলী পৌরসভার কাউন্সিলর ও এলজিইডি’র ঠিকাদার।

গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালম আজাদ জানান, এলজিইডি’র দুই কর্মচারীকে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ আসামিদের খুঁজছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights