বগুড়ায় খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বগুড়ায় সমাবেশ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুবর রহমান, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, মাসুদুর রহমান হিরু, লাভলী রহমান।
সমাবেশকে ঘিরে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এতে দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য নানারকম শ্লোগান দেন। সমাবেশকে কেন্দ্র করে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights