বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া’র ডিবি পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে। বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সুত্রে জানানো হয়েছে, জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর দিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

শনিবার রাতে জেলার সদর থানাধীন মন্ডলধরন এলাকার পাকা রাস্তার উপর থেকে গাবতলী উপজেলার মধ্যকাতুলী দক্ষিণপাড়ার মৃত মজের আলীর পুত্র মোঃ আব্দুর রাজ্জাককে (৫২) আটক করে এসময় তার হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights