বগুড়ায় গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ফুটবল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশিক খান।
এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার ওবায়দুর রহমান প্রমুখ।
