বগুড়ায় গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া সারিয়াকান্দিতে গাছ পড়ে অয়েদা বেগম (৬০) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। অয়েদা বেগম উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের পুলিশ লাইন লাইন এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।

জানা গেছে, কয়েকদিনের তাপ প্রবাহের পর উপজেলায় শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে স্বস্থির বাতাস শুরু হয়। বাতাস একসময় তীব্র আকার ধারণ করে। বাতাসে ওয়েদা বেগম নিজের শরীর জুরানোর জন্য তার নাতিকে নিয়ে নিজ বাড়ির সামনে গাছের নিচে যায়। একসময় তীব্র বাতাসে একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে তার মাথায় পরে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওয়েদা বেগমের ছোটছেলের বউ খালেদা বেগম বলেন, আমার মেয়ের কান্না শুনে আমি ঘটনাস্থলে যাই। তারপর সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ীর মাথায় গাছ পরে মাথা থেতলে গেছে। পরে লোকজন এগিয়ে আসলে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights