বগুড়ায় জাতীয় পাট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি র‌্যালি বের করা হয় ও পরে কার্যালয়ের করতোয়া হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, পাট অধিদপ্তরের জেলা মুখ পরিদর্শক মোঃ সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights