বগুড়ায় তারুণ্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
সোমবার বগুড়ায় অনুষ্ঠিত হবে রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ। এদিন বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে বিকেল ৩টায় এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও দুই বিভাগের ১৬ জেলার নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্চাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা যায়, তিন অঙ্গদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ সমাবেশ সফল করতে প্রতিদিন প্রস্তুতি সভাসহ গণসংযোগ চালিয়েছেন। এ সমাবেশের মাধ্যমে আগামী দিনের এক দফা আন্দোলনে দেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্য এই সমাবেশ।
এদিকে রবিবার বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগের তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে দলটি। এতে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, খায়রুল বাশার, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শেখ আল ফয়সাল, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি, আনোয়ার পারভেজ, এস এম মাহমুদুল হাসান, নাজমুল হুদা প্রমুখ।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ জানান, সামাবেশকে ঘিরে বগুড়া জেলা পুলিশ শহরের বিভিন্নস্থানে নিরাপত্তা জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights