বগুড়ায় দুই শিশু সন্তানসহ গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে আলোচিত দুই শিশু সন্তানসহ গৃহবধূ সাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীসহ ৪ ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় সাদিয়ার স্বামী শাহাদাৎ হোসেন ওরফে কাজল (২৭)-কে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সাদিয়ার মা রাবেয়া সুলতানা বাদি হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১২ টার দিকে এ মামলা দায়ের করেন।

মামলায় নিহত সাদিয়ার স্বামী শাহাদত হোসেন কাজলকে প্রধান আসামি করে অজ্ঞাত নামা ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুই শিশু সন্তানসহ গৃহবধূ সাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ খুনিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights