বগুড়ায় নভেম্বরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪৬
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
চলতি বছরের নভেম্বর মাসে বগুড়ায় অভিযানে ১টি বিদেশি পিস্তুল, ১টি রামদাসহ ১৫টি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৪৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১৬টি মামলা দায়ের করা হয়।
জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসে বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে দেশী বিদেশী অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ১৪৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হিরোইন, ৯৮৯ বোতল ফেন্সিডিল, ৩৮ কেজি গাঁজা, ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৮৩২ পিস ট্যাপেন্টাডল, ৫৭০পিস ইনজেকশন এবং ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০৯ টি সাজা পরোয়ানাসহ মোট ১ হাজার ২৭৮ টি পরোয়ানা ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বগুড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
