বগুড়ায় নৌকার প্রার্থী মজনুকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা থেকে বগুড়ার শেরপুর উপজেলার সীমান্তবর্তী সীমাবাড়ী ইউনিয়নে পৌঁছালে শেরপুর ও ধুনট উপজেলার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। এই জনপদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-ধুনট আসনে আওয়ামী লীগের সভানেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে স্থানীয় জনতাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights