বগুড়ায় প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম আনারুল ইসলাম (৬৫)। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের মৃত তুফানু প্রামানিকের ছেলে।

এর আগে গত সোমবার জমিজমা সংক্রান্ত জেরে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আনারুল ইসলাম। এই ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার হুদাবালা গ্রামের আবু বক্বর সিদ্দিকের সাথে তাঁর চাচাতো ভাই আনারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিলো। গত সোমবার এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন আনারুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬ টায় তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এস আই) আইনুল হক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রুমা ও রহিমা নামের দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights