বগুড়ায় বলাৎকারের চেষ্টায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার শেরপুরে আট বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে গত বৃহস্পতিবার দুপুরে নওদাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। গ্রেফতার হওয়া সুমন মিয়া পাশ্ববর্তী খানপুর ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা মো. আসলাম হোসেন বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন মিয়া পেশায় একজন চাতাল শ্রমিক। এই কারণে নওদাপাড়া এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। আর ভুক্তভোগী শিশুটির পরিবারও পাশের বাড়িতে থাকেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এসময় টিভি দেখার কথা বলে ওই শিশুকে তার ঘরের ভেতরে নিয়ে যায় সুমন মিয়া। ওই সময় শিশুটিকে বলাৎকারের চেষ্টা চালায় সে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে অভিযুক্ত সুমন দৌড়ে পালিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights