বগুড়ায় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস। ‘মাটি ও পানি জীবনের উৎস’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয় বগুড়ার আয়োজনে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, বগুড়ার বৈজ্ঞানিক কর্মকর্তা তৌফিকা তাহেরী।

এছাড়াও দিবসটির তাৎপর্য এবং মাটি ও পানির গুরুত্ব তুলে ধরে সভায় আরো বক্তব্য রাখেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শহিদুল আলম, সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ।
পরিশেষে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের ‘মাটির ডাক্তার’ খ্যাত কৃষক গোলাম রব্বানী মানিককে ‘সয়েল কেয়ার এওয়ার্ড’ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights