বগুড়ায় বিষধর সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহাপুরে বিষধর সাপের কামড়ে মোকসেদ আলী প্রাং (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোকছেদ উপজেলার মানিকদিপা উত্তরপাড়ার মৃত কছিমুদ্দিন এর ছেলে।

এর আগে ওইদিন সন্ধ্যায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃদ্ধ মোকসেদ আলী প্রাং শুক্রবার বিকালে শাজাহানপুর উপজেলার টেংগামাগুর বাজার থেকে পান-সুপারি কিনে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি জমির আইলে প্রস্রাব করতে বসেন। এ সময় বিষধর সাপ তার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলের নিচে কামড় দেয়। বিষের যন্ত্রণায় তিনি ধানের আইল থেকে পাকা রাস্তার উপর এসে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৩১ মে) থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights