বগুড়ায় বেকারি শ্রমিক নেতার গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক নূর মোহাম্মাদ রাঙ্গার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন হোটেল-রেস্তোরাঁ ও অটোরিকশার শ্রমিক ইউনিয়নের নেতারা। বুধবার(২২ জুলাই) দুপুরে মহানগরের সাতমাথায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন ও জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দল এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামাণিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা। এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন লাইজু, বগুড়া লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাধা, জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া, জাতীয়তাবাদী দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহেল সরকার এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন, পৌরসভার শ্রমিক নেতা আলামিন হোসেন, আলী, রুস্তম আলী, সুমন তালুকদার, আমিনুর ইসলাম, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, আপেল, নজরুল ইসলাম, সেলিম লস্কর, কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মাদ রাঙ্গা একজন অবৈধ শ্রমিক নেতা। তিনি ১৪-দলীয় জাসদ ও আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন অনিয়ম ও শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা দাবি করেন, রাঙ্গা বাহিনী সাতমাথায় তাদের কার্যালয়ে পরপর দুই দফা হামলা চালিয়েছে। নূর মোহাম্মাদ রাঙ্গাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights