বগুড়ায় ভেজাল ঘি তৈরির দায়ে নিউ গন্ধেশ্বরীকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসা প্রতিষ্ঠানে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ জানান, আমরা তিন দফা নিউ গন্ধেশ্বরী ঘি নামক প্রতিষ্ঠানের ঘি ল্যাব টেস্ট করি। সেই ল্যাব টেস্টের ফলাফলে ঘিয়ের মধ্যে ডালডা পাওয়া যায়। এই অপরাধে নিরাপদ খাদ্য আইনে নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসায় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights