বগুড়ায় মাদকসেবীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনের টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে স্বপন সরদার (৩৮) নামে এক মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপন উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ীর ব্রিজ এলাকার মৃত আহমাদ সরদারের ছেলে।

স্থানীয় কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম জানান, বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্তে জড়িয়ে পড়েন স্বপন সরদার। গত কয়েকদিন আগে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার রাতে পরিবার খবর পায় স্বপন মারা গেছে। তার মৃতদেহ সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে পড়ে রয়েছে।

শরীরের গোপন অঙ্গের পাশে অ্যাম্পুল ইনজেকশন করছে। সেখানে ঘা হয়ে ফুলে ফেটে যায়। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মাদকাসক্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights