বগুড়ায় রনি স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে রনি স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
রনি স্মৃতি সংঘের সভাপতি মো. রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.এস কোচিং হোম এর পরিচালক আলহাজ্ব মো. ফজলুর রহমান, এলজিইডি অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক মতিনুর রহমান রঞ্জু, দেউলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলালুর রহমান দুলাল, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু।
মাসুদুর রহমান সবুজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব কামাল হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ সেলিম প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন শেরপুর ফুটবল একাডেমী দলের অধিনায়কের হাতে ৫০ হাজার টাকা ও রানার্স আপ রনি স্মৃতি সংঘ দলকে ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
