বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের জেলার সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহরের সভাপতি আলী আজগর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ, শাহ বন্দিগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, ছাত্রনেতা সাইয়েদ কুতুব, যোবায়ের হোসেন, ক্বারী দেলাওয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পূর্ব জেলার সাধারন সম্পাদক প্রভাষক আতাউর রহমান ও পশ্চিমের সাধারন সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম। সম্মেলন শেষে মঞ্জুরুল ইসলাম রাজুকে সভাপতি ও প্রভাষক আতাউর রহমান কে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights