বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল লতিফ (৪৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বনানী-মাটিডালি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ সিরাজগঞ্জের সলঙ্গা চুরিয়া শিখার গ্রামের ইমান আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার বিভাগে দায়িত্বরত ছিলেন। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতাল মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বগুড়া পুলিশ লাইন্সে ডিউটি শেষে লতিফ মোটরসাইকেল যোগে বনানীর দিকে যাচ্ছিলেন। বাংলাদেশ রেশম বোর্ডের সামনে পৌঁছালে একটি কুকুর মোটরসাইকেলের নিচে পড়ে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশ সদস্য ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত লতিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights