বগুড়ায় সমবায় দলের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মীসভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। সেইসঙ্গে আগামিতে দলের যেসব কমিটি হবে, সেখানে ওইসব নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের তাগিদ দেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা মামুনুর রশিদ আপেল, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, সমবায় দলের নেতা রনি সরকার, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সমবায় দলের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মুশফিকুর রহমান পলাশকে সভাপতি ও মারুফ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি জাহেদুর রহমান মকুল, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মো. নাজির উদ্দিন, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল বাছেদ, সহ-সাংগঠনিক পদে জাহেদুল হক, শামস্ বাবু, খলিলুর রহমান, টিএম জাহাঙ্গীর আলম, আসিফ মাহমুদ ও মারুফ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights