বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। মঙ্গলবার (৭ জুলাই) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আহসানুল তৈয়ব জাকিরবলেন, বগুড়া মহানগর শুধু নয় সমগ্র জেলায় সার্বিক উন্নয়নে অংশীজন হতে চায় জেলা পরিষদ। পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নেয়ার জন্য সংসদ সদস্য, প্রতিমন্ত্রীরা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জেলা পরিষদ হাজারও ধরনের কাজ করে। ভুল হলে সমালোচনা করুন। কিন্তু তা যেনো সত্য ও সঠিক হয়। আপনাদের অসত্য বা ভুল তথ্য উপস্থাপনে জনপ্রতিনিধিরা যেন মানহানির শিকার না হন। বগুড়া জেলা পরিষদ একটি সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ। এসময় বগুড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে সাংবাদিকদের মাঝে জেলা পরিষদের অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।

বগুড়া প্রেসক্লাবের সদস্য ৩০ জন সাংবাদিককে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights