বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া সদর থানায় মামলা দায়ের হওয়ার পর কৌশলে পালিয়ে ইরাক চলে যায় আব্দুল আলিম। আসামির অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম শেষ করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আত্মগোপনে থাকার ৭ বছর পর সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল আলিম (৪০) নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সাজাপ্রাপ্ত ওই আসামিকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগাপুর এলাকায় আসামীর উপস্থিতি জেনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে দন্ডবিধির ৩৮১ ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। মামলা বিচারাধীন অবস্থায় ২০১৬ সালে তিনি কৌশলে পালিয়ে ইরাক চলে যান। ২০১৯ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে এসে নানার বাড়ি দুপচাচিয়া উপজেলার তালোড়া গ্রামে আত্মগোপনে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights