বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো ইমনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি বগুড়া শহরের মালগ্রাম কসাইপাড়ার মো. হেলালের ছেলে।

বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার সাবগ্রাম থেকে তাকে গ্রেফতার র‌্যাব-১২।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইমনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এজাহারের ৯ নম্বর আসামি। জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
র‌্যাব-১২ জানায়, মঙ্গলবার রাতে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই রাতেই তার বাবা ঝন্টু ব্যাপারী সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights