বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় বিশেষ বর্ধিত সভা করা হয়েছে।

রবিবার দুপুুরে শহরের টেম্পল সড়ক দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশের আয়োজন করতে হবে। আগামী নির্বাচন উৎসব মুখর করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে সেজন্য সকল নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলার সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, লুৎফুল বারী বাবু, এনামুল বারি টুটুল, সহ-অধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মামুনুর রশিদ মামুন, রুহুল আমিন বাবলু, কোয়েল ইসলাম, মোহাম্মাদ আলী সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, নুরুল আমিন শিশির,বনি সদর খুররুম, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পি, সুলতান মণ্ডল সজল, মশিউর রহমান মামুন, সিরাজুল ইসলাম রতন, খালেকুন্নাহার পলি, রাজিবুল ইসলাম রাজু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সাধারণ সম্পাদক লিটন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights