বগুড়ার জামায়াতের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধনের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শহরের পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। আরও বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে
আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি মানছুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা বলেন, জামায়াতে দীর্ঘ প্রায় দেড় যুগ আওয়ামী ফ্যাসিবাদের জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। অবশেষে ছাত্রজনতার রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার ফ্যাসিবাদী দু:শাসনের অবসানের ৬ মাস পেরিয়ে গেলেও জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়া হয়নি। এমনকি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights