বগুড়া ওয়াইএমসিএ’র বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
গোটা দুনিয়াজুড়ে ওয়ার্ল্ড ওয়াইএমসিএ’র আহ্বানে বিশ্ব ওয়াইএমসিএ-ওয়াইডাব্লিউসিএ বিশ্ব প্রার্থনা সপ্তাহ গত শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় পালন করা হয়। এরই আলোকে বগুড়া ওয়াইএমসিএ হলরুমে বিশ্ব প্রার্থনা সপ্তাহের আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অর্পনা প্রামাণিক। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ের পালক মিঃ গিলবার্ট মৃধা।
মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘মানব কল্যাণের লক্ষ্যে শিক্ষিত যুবক-যুবতীদের এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে যীশুকে প্রকাশ করার আহ্বান জানান। খ্রিষ্টিয় আদর্শে নিজেকে নতুন করে একজন পরিবর্তিত মানুষরুপে তৈরী করি। আমাদের সবার দায়িত্ব হলো নিজেদেরকে সফলতার দিকে এগিয়ে নেওয়া, জাতিকে, সমাজকে সত্য ও আদর্শের পথ প্রদর্শন করা।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশ এর সহসভাপতি ম্যাগডেলিন ফ্রান্সিসকা বেসরা, বগুড়া ওয়াইএমসিএ’র সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, পূর্ণ সদস্য স্বপন সরেনসহ প্রমুখ।
