বগুড়া-১ আসনে তবলা প্রতীক নিয়ে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী লিপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে তবলা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের কাছে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। মিছিল-মিটিং, গণসংযোগ ও উঠান বৈঠকে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার কামালপুর ও বোহাইল ইউনিয়নের কামালপাড়া, দড়িপাড়া, চুনিয়াপাড়া, সুতানাড়া, বিবিরপাড়া, চরপাড়াসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। দুই উপজেলার মানুষদের তবলা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েত উল্লাহ, গোলাম মোস্তফা টুকুম সিহাব উদ্দিন মন্ডল প্রমুখ। বৈঠকে এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights