বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিপিডব্লিউএনের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বিপিডব্লিউএন এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights