বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ২০২৩ এর সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটির আহ্বায়ক দৈনিক যায়যায় দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ চৌধুরী, সদস্য সচিব আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরী, কমিটির অন্য দুই সদস্য দৈনিক শেয়ারবিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাহির আমিন মিলন ও সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ১১ জুন সাংবাদিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক কার্যনির্বাহী কমিটিকে বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights