বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ রবিবার বেলা ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ডিএমপি কমিশনার বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
প্রর্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, আশরাফুজ্জামান, মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights