বঙ্গবন্ধুর সমাধিতে পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান।

তিনি মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights