বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না : নিখিল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের এমপি মো. মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার ঢাকা-১৪ সংসদীয় আসনের ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য দেশের প্রতিটি পরিবারের জন্য বাসস্থান নিশ্চিত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্য সামনে রেখে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের উপকারভোগীদের দায়িত্ব তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।

তিনি বলেন, কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সে ব্যবস্থা বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা করে দিয়েছে। তিনি শুধু ঘরবাড়িই যে তৈরি করে দিয়েছে তা কিন্তু নয়, সেই সঙ্গে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থাও করে দিয়েছে। ভূমিহীন-গৃহহীনদের ঋণ দিচ্ছে। আপনারা যে কাজ করতে চায় সে কাজ যেন করতে পারেন, সেই ব্যবস্থা তিনি নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights