বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি

মোরেলগঞ্জ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, শাহাবুদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

পরে বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, মহিদুজ্জামান মনা, যুবলীগ নেতা রাসেল হাওলাদার।
এ ছাড়াও পৌর ছাত্রলীগ সভাপত মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, কলেজ ছাত্রলী সভা বায়জিদ শিকদার ও সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights