বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন : বিডিইউ উপাচার্য

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতো না। তার আজীবনের ত্যাগ বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে। একটি জাতির জন্য তার মতো করে এমন ত্যাগ আর কেউ করতে পারেনি।

শুক্রবার সকালে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম একথা বলেন।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। তার কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights