বঙ্গবন্ধু ছিলেন বিশ্ববন্ধু: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নয়, তিনি বিশ্ববন্ধু ছিলেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

মঙ্গলবার (২৩ মে) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি ও বর্তমান বিশ্ব প্রেক্ষাপট’ শীর্ষক অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের নেতা ছিলেন। ন্যায় ও নীতির পক্ষে ছিল তাঁর দৃঢ় অবস্থান। বিশ্ব শান্তি-সম্প্রীতির অন্যন্য নেতৃত্ব ছিল তাঁর মধ্যে। অবিসংবাদিত এই নেতার জুলিও কুরি শান্তি পদক অর্জন ছিল তাঁর অসাধারণ চিন্তা-চেতনা এবং কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার এ স্বীকৃতি প্রাপ্তি ছিল আমাদের জন্য অনেক সম্মান ও গৌরবের।’
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

এছাড়া আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights