বঙ্গবন্ধু টানেলে চলবে না বাইক-থ্রি হুইলার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৬টা থেকে টানেল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে টানেলে মোটর বাইক কিংবা থ্রি হুইলার চলাচল করতে পারবে না।

এরইমধ্যে টানেলে ১২ ধরনের যানবাহনের জন্য টোলহার চূড়ান্ত করেছে সেতু কর্তৃপক্ষ। সেতু বিভাগ জানিয়েছে, কর্ণফুলী নদীর ওপর নির্মিত শাহ আমানত সেতুর (কর্ণফুলী তৃতীয় সেতু) টোলহার বিবেচনায় টানেলের টোল নির্ধারণ করা হয়েছে। টানেলের আনোয়ারা প্রান্তে স্থাপন করা হয়েছে টোলপ্লাজা। এ টোলপ্লাজায় একসঙ্গে ১৪টি যানবাহন টোল দিতে পারবে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টানেলে প্রাইভেটকার ও জিপ চলাচলে ২০০ টাকা, মাইক্রোবাস ২৫০ টাকা, পিকআপ ২০০ টাকা, ৩১ কিংবা তার চেয়ে কম আসনের বাস ৩০০ টাকা এবং ৩২ কিংবা তার চেয়ে বেশি আসনের বাসকে দিতে হবে ৪০০ টাকা। এছাড়াও ৫ টন ধারণক্ষমতার ট্রাককে ৪০০ টাকা, ৫ টন থেকে বেশি ৮ টন পর্যন্ত ধারণক্ষমতার ট্রাককে ৫০০ টাকা এবং ৮ টন থেকে ১১ টনের ধারণ ক্ষশতার ট্রাককে টোল দিতে হবে ৬০০ টাকা।
অন্যদিকে তিন এক্সেল পর্যন্ত ট্রাক চলাচল করতে ৮০০ টাকা এবং চার এক্সেল পর্যন্ত ট্রেইলারকে এক হাজার টাকা এবং চার এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা করে বেশি টোল দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights